গরিব রোগী, যাদের চিকিৎসা করানোর সামর্থ্য নেই, তাদেরকেও বিনামূল্যে রেখে চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনে আর্থিক সহায়তাও করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।
তিনি বলেন, প্রতিদিন রোগীদের গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়। আমরা রোগী পাওয়ার পর দেখি তার কখন কী চিকিৎসা ব্যবস্থা আছে। সেই সময় হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়।
আমাদের এখানে থাকা অবস্থায় যদি কোনো রোগী মারা যায় আমরা তাদের দাফনের টাকা পয়সা সব দিয়ে দেই।











